tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদজাতীয়সবজির দাম চড়া, ডিমের ডজন ১৫০ টাকা

সবজির দাম চড়া, ডিমের ডজন ১৫০ টাকা

শাক-সবজি থেকে শুরু করে মুরগি, ডিম, চাল, মাছ—প্রায় সব নিত্যপণ্যের দাম এখন ঊর্ধ্বমুখী। সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে বাজার। কাঁচা পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম ৮০-১৮০ টাকার মধ্যে অবস্থান করছে। করলা প্রতি কেজি ১০০, শসা ৮০, ঢেঁড়স ৮০, টমেটো ১৮০, পটল ৮০, বরবটি ১০০, ঝিঙা ৮০, কচু ৮০, বেগুন (গোল) ১৪০ এবং কাঁচামরিচ ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর খিলক্ষেত, কারওয়ান বাজার ও অন্যান্য বাজারে দেখা গেছে, বিক্রেতারা সবজির দাম বাড়ার কারণ হিসেবে মৌসুম শেষ হওয়া, সরবরাহ কম এবং দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি উল্লেখ করেছেন। কারওয়ান বাজারের বিক্রেতা ফিরোজ বলেন, “দাম বাড়ার কারণে ক্রেতারা কম পরিমাণে সবজি কিনছেন। আগে যেখানে ১৫-২০ কেজি আনা হতো, এখন মাত্র পাঁচ কেজি আসে।”

মুরগির দামও বেড়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৭০-১৮০ টাকায়। সোনালি মুরগি ৩২০-৩৪০, সাদা কক ৩০০, লাল কক ২৮০-৩০০ এবং দেশি মুরগি ৬০০-৭০০ টাকায়। ডিমের দামও ঊর্ধ্বমুখী; প্রতি ডজন লাল ডিম ১৫০, সাদা ডিম ১৪০ এবং হাঁসের ডিম ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।

গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত; গরু ৭৫০-৮০০, খাসি ১২০০ এবং ছাগল ১১০০ টাকায়। মাছের দামের মধ্যে ইলিশ কেজিপ্রতি ২২০০ টাকায়, বোয়াল ৭৫০-৯০০, কোরাল ৮৫০, রুই ৩৮০-৪৫০ এবং ট্যাংরা ৭৫০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতাদের ক্রয় ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে অনেকেই এখন কম পরিমাণে সবজি ও মাছ কিনছেন, যার প্রভাব পড়েছে বিক্রেতাদের ব্যবসায়।