tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদরাজনীতিঅপপ্রচার ও মিথ্যা দিয়ে জাতীয়তাবাদী শক্তির শেকড় উপড়ে ফেলা যাবে না: রিজভী

অপপ্রচার ও মিথ্যা দিয়ে জাতীয়তাবাদী শক্তির শেকড় উপড়ে ফেলা যাবে না: রিজভী

অপপ্রচার ও মিথ্যার মাধ্যমে জাতীয়তাবাদী শক্তির শেকড় উপড়ে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তির শেকড় এতটাই গভীরে প্রোথিত যে একটি বিশাল গাছ বা বটগাছের শেকড় যত দূর পর্যন্ত বিস্তৃত থাকে, তার চেয়েও অনেক গভীরে এর অবস্থান। অপপ্রচার ও মিথ্যার ঝলকানি দিয়ে এই শেকড় ঢেকে রাখা বা নুইয়ে ফেলা যাবে না। জাতীয়তাবাদী শক্তি দৃঢ় মেরুদণ্ড নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে।

তিনি আরও বলেন, সামনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন আমাদের জন্য একটি সংগ্রামের মতো, যেখানে বিজয় নিশ্চিত করতে হবে। কারণ চারদিকে চলছে নানা চক্রান্ত, ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যাচার। প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে ‘প্রোপাগান্ডা বট’ তৈরি করে মানুষের চরিত্রহনন, কুৎসা রটনা ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যার যেন কোনো শেষ নেই।

রিজভী বলেন, যারা গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন সংগ্রাম করেছে, যারা কখনোই গুপ্ত বা সুপ্তভাবে আওয়ামী লীগের ছায়াতলে আশ্রয় নেয়নি, যারা প্রকাশ্য জনসমক্ষে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে—তাদের বিরুদ্ধেই আজ সুপরিকল্পিতভাবে মিথ্যা ও প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে হচ্ছে।