tanaka
প্রচ্ছদজাতীয়অনভিবাসী ভিসা প্রত্যাশীদের জন্য মার্কিন দূতাবাসের বিশেষ বার্তা

অনভিবাসী ভিসা প্রত্যাশীদের জন্য মার্কিন দূতাবাসের বিশেষ বার্তা

যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে নিজের যাবতীয় খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। একই সঙ্গে ভ্রমণে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি হলে কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যয় বহনের প্রস্তুতি রাখার কথাও জানিয়েছে দূতাবাস।

শনিবার (২৮ নভেম্বর) অনভিবাসী ভিসা প্রত্যাশীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এসব পরামর্শ তুলে ধরে মার্কিন দূতাবাস।

বার্তায় বলা হয়, অনভিবাসী ভিসার সাক্ষাৎকারের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে আসতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের ব্যয় নির্বাহে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা নেই—এমন বিষয় প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিজের সব ধরনের ব্যয় বহনের আর্থিক সক্ষমতা থাকা জরুরি। ভ্রমণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা জরুরি চিকিৎসার প্রয়োজন দেখা দিলে তার ব্যয় মেটানোর প্রস্তুতিও রাখতে হবে বলে জানিয়েছে দূতাবাস।