tanaka
প্রচ্ছদখেলা‘অকথ্য ভাষায় গালিগালাজ করেন জ্যোতি’, নারী ক্রিকেট দলে অধিনায়ককে ঘিরে অভিযোগ

‘অকথ্য ভাষায় গালিগালাজ করেন জ্যোতি’, নারী ক্রিকেট দলে অধিনায়ককে ঘিরে অভিযোগ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির আচরণ নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ক্রিকেটার দাবি করেছেন, মাঠ ও মাঠের বাইরে জ্যোতির আচরণে তারা মানসিকভাবে চাপে ছিলেন।

জাতীয় দলের এক ক্রিকেটার জ্যোতির নেতৃত্বের ধরনকে ‘স্বৈরাচারী’ বলে মন্তব্য করেছেন। তার দাবি, অধিনায়কের মতের বাইরে গেলেই রোষানলে পড়তে হয়।

আরেক ক্রিকেটারের অভিযোগ, জ্যোতির অতিরিক্ত চিৎকার ও কথাবার্তার কারণে একপর্যায়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ওই ক্রিকেটারের ভাষ্য, একটি ম্যাচে বল তার কাছে আসার আগেই জ্যোতি চিৎকার শুরু করেন। এতে তিনি ঘাবড়ে গিয়ে বল মিস করেন এবং পরে অধিনায়কের কাছ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হয় বলে দাবি করেন।

তার আরও অভিযোগ, মাঠের বাইরেও মানসিকভাবে নিপীড়নের মতো আচরণের শিকার হয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে আল্লাহর কাছে বিচার চেয়েছেন বলেও জানান ওই ক্রিকেটার।

ড্রেসিংরুমে বিভাজনের অভিযোগ

জ্যোতি ২০২১ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পান। অভিযোগকারীদের ভাষ্য, দায়িত্ব পাওয়ার এক থেকে দেড় বছরের মধ্যে তিনি দলে নিজের প্রভাববলয় তৈরি করতে শুরু করেন।

অভিযোগ রয়েছে, একাধিক অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দিয়ে অপেক্ষাকৃত নতুন খেলোয়াড়দের দলে সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে জ্যোতির মতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি নির্দিষ্ট বলয় তৈরি হয়েছিল বলেও দাবি করেছেন দলসংশ্লিষ্ট কয়েকজন।

তাদের অভিযোগ, এর প্র