tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদসারাদেশনারায়ণগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ফার্নিচারের দোকানে ট্রাক, নিহত ১

নারায়ণগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ফার্নিচারের দোকানে ট্রাক, নিহত ১

নারায়ণগঞ্জের বন্দরে মালবাহী ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ফার্নিচারের দোকানে ঢুকে পড়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, দ্রুতগতিতে চলা একটি মালবাহী ট্রাকের চাকা হঠাৎ ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের একটি ফার্নিচারের দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানে থাকা ব্যক্তি ও আশপাশের কয়েকজন ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং চারজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকচাপায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।