tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশখালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আসিফের আবেগঘন পোস্ট

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আসিফের আবেগঘন পোস্ট

সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চান।

পোস্টে আসিফ লেখেন, দেশে স্বৈরাচারী প্রবণতার সূচনা হয়েছিল একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের রাজনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচন করেন। তার সিদ্ধান্তের কারণেই রাজনৈতিক পরিমণ্ডলে নতুন বাস্তবতার সৃষ্টি হয়। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়ার মর্মান্তিক মৃত্যুর পর এক পলাতক নেত্রীর বক্তব্য—‘আই অ্যাম নট আনহ্যাপি’—তাকে গভীরভাবে ব্যথিত করেছিল বলে উল্লেখ করেন তিনি।

আসিফ আরও লেখেন, খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। তিনি কখনও ভয় বা চাপে দেশ ছেড়ে পালিয়ে যাননি। আজ এই আপসহীন নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন, এবং সারাদেশের মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। তবে এ সময় কিছু মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলছেন—তারেক রহমান কেন মায়ের পাশে নেই? আবেগপ্রবণ অনেকেই এ বিতর্কে যুক্ত হচ্ছেন।

তারেক রহমানকে বাংলাদেশের ইতিহাসে ‘সবচেয়ে নির্যাতিত রাজনীতিক’ উল্লেখ করে আসিফ বলেন, ১/১১–র সময় দেশি–বিদেশি চক্রের নির্মম অত্যাচারের শিকার হয়েছিলেন তিনি। এখনো বিরোধীরা নানা প্রচারণায় ব্যস্ত, যেন আবারও ‘নট আনহ্যাপি’ মন্তব্য শুনতে পায়।