tanaka
প্রচ্ছদরাজধানীবৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর বেশ কিছু মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। নানা প্রয়োজনে মানুষ বাজারে গেলেও যদি তীব্র যানজট পেরিয়ে গিয়ে দেখে দোকানপাট বন্ধ, তাহলে কষ্টটাই বৃথা যাবে। তাই জেনে নিন—বৃহস্পতিবার ঢাকার কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে।

যেসব এলাকায় দোকানপাট বন্ধ থাকবে

মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর-১, মিরপুর স্টেডিয়াম এলাকা, চিড়িয়াখানা এলাকা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট এলাকা, রমনা শিশু পার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

যেসব মার্কেট বন্ধ থাকবে

শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট ও সাকুরা মার্কেট।