রাজধানী ঢাকায় প্রতিদিনই বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিনের শুরুতেই নজর দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা নিচে দেওয়া হল—
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা কার্যালয়ের কর্মসূচি
- সকাল ৮টা:
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হবে।
র্যালিটি শেরে বাংলা নগর বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
এতে নেতৃত্ব দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
বিএনপির কর্মসূচি
- সকাল ১০টা:
জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
ডিএনসিসির কর্মসূচি
- দুপুর ১টা ৩০ মিনিট:
গুলশান-২ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের অধিকার এবং বাড়িভাড়া সংক্রান্ত একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।
সভাপতিত্ব করবেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
এতে ঢাকা শহরের বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী
- রাত ৮টা:
পশ্চিম শেওড়া পাড়া, ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার প্রার্থীর উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।



