tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিবিএনপির আয়-ব্যয়ের ফিরিস্তি দিলেন রুমিন ফারহানা

বিএনপির আয়-ব্যয়ের ফিরিস্তি দিলেন রুমিন ফারহানা

বিএনপির আয়-ব্যয়ের ফিরিস্তি তুলে ধরলেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন দলের নেতাকর্মীসহ সমর্থকদের দেওয়া চাঁদা ও মনোনয়ন বিক্রির টাকার আয় দিয়েই হচ্ছে বিএনপি।  

একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘প্রতিনিটি রাজনৈতিক দলেরই আয় ও ব্যয়ের আলাদা হিসাব থাকে। আমাদের আয় আসে নেতাকর্মীদের থেকে।

ঢাকার বাইরে বিএনপির নানা কর্মসূচি স্থানীয় নেতৃবৃন্দরা আয়োজনে সহায়তা করেন উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকার বাইরে আমাদের যে প্রোগ্রামগুলো হয়, সেখানে স্থানীয় নেতাদের সঙ্গে যুক্ত হন সমর্থকরাও, যারা কোনো পদে নেই কিন্তু বিএনপিকে ভালোবাসেন, ভোট দেন। এমন মানুষদের কারো হোটেলের ব্যবসা আছে। কেউ হয়েতো রিসোর্টের মালিক, কারো হয়তো একটি বিল্ডিং আছে, যেখানে একটা বড় মিটিং আমরা করতে পারি। তারা সেগুলোর ব্যবস্থা করে দেন। এভাবে আমাদের প্রোগ্রামগুলো চলে। ঢাকায় যে প্রোগ্রামগুলো হয়, সেগুলো আগেই ঘোষণা হয়ে যায়। সেকারণে বিভিন্ন জেলা থেকে সমর্থক কর্মীরা নিজ খরচে ঢাকায় আসেন। তখন বিভিন্ন হেনস্তার শিকার হতে হয়েছে নেতাকর্মীদের।