tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চাকরিচ্যুত করল জনপ্রশাসন মন্ত্রণালয়

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চাকরিচ্যুত করল জনপ্রশাসন মন্ত্রণালয়

তিনজন সহকারী কমিশনারকে (নির্বাহী ম্যাজিস্ট্রেট) সরকারি চাকরি থেকে অপসারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে তাদের চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করা হয়। চাকরিচ্যুত তিন কর্মকর্তা হলেন—বগুড়ার অনুপ কুমার বিশ্বাস, পিরোজপুরের নবমিতা সরকার এবং ফরিদপুরের কাজী আরিফুর রহমান। তারা তিনজনই বুনিয়াদি প্রশিক্ষণরত ছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী তাদের সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। চাকরির মেয়াদে সরকারের কোনো আর্থিক পাওনা থাকলে ‘পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩’ অনুযায়ী তা আদায় করা হবে।

জানা গেছে, বুধবারই কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়। প্রশিক্ষণ সমাপ্তির দিনই তাদের বিরুদ্ধে অপসারণের এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে প্রজ্ঞাপনে চাকরিচ্যুতির কারণ উল্লেখ করা হয়নি।