tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশআশুলিয়ায় পার্কিং করা বাসে অগ্নিসংযোগ, চালক আহত

আশুলিয়ায় পার্কিং করা বাসে অগ্নিসংযোগ, চালক আহত

ঢাকার সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। সকালেই বিষয়টি নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে একটি মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি এসে হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসের ভেতরের সবকিছু পুড়ে যায়।

বাসচালক সাত্তার জানান, “গাড়ির ভেতর ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন দেখে জানালা দিয়ে লাফ দিয়ে বের হয়ে আসি। তখন দেখি চারজন লোক দুটি মোটরসাইকেলে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পরা ছিল। আমি চিৎকার দিলে তারা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এতে লাফানোর সময় আমার হাঁটুতে আঘাত পাই।”

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, “খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বড় ধরনের কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।”

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।