tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...

ঢাকা-১৮

বিএনপিতে অনিশ্চয়তা, আলোচনায় এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অনেক আগে থেকেই নির্ধারিত। তবে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করলেও এই আসনটি ফাঁকা রেখেছে। এতে করে মনোনয়নপ্রত্যাশী বিএনপির একাধিক নেতা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। এখনো পরিষ্কার নয়—দলটি শেষ পর্যন্ত সমঝোতায় যাচ্ছে কি না।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম ঢাকা-১৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে জোরেশোরে উচ্চারিত হচ্ছে।

জামায়াত যেহেতু অনেক আগেই প্রার্থী ঘোষণা করেছে, তাই তাদের সাংগঠনিক প্রস্তুতিও এখন বেশ গোছানো। দলের প্রার্থী আশরাফুল হক ও নেতাকর্মীরা নিয়মিতভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন। উঠান বৈঠক, গণসংযোগ ও সামাজিক কার্যক্রম—সবকিছুই চালিয়ে যাচ্ছেন তারা।

অন্যদিকে, বিএনপি এখনো প্রার্থী নির্ধারণ না করায় দলটির নেতারা এক ধরনের দোলাচলে রয়েছেন। কেউ কেউ স্বতঃস্ফূর্তভাবে প্রচারণা চালালেও বিষয়টি আনুষ্ঠানিক নয়। এনসিপি এখনও মাঠে সরাসরি প্রচারণায় নামেনি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা-১৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে ফটোকার্ডসহ প্রচার করছেন।

এ আসনে আরও কয়েকজন প্রার্থী সক্রিয় রয়েছেন। তাঁদের মধ্যে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নেয়ামতুল্লাহ আমিন। তারা নিজ নিজ প্রতীকে পৃথকভাবে প্রচারণা চালাচ্ছেন।

ঢাকা-১৮ আসনটি বিমানবন্দর এলাকা ও বৃহত্তর উত্তরার ছয়টি থানা নিয়ে গঠিত। এতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর ১, ১৭, ৪৩–৫৪ পর্যন্ত অন্তর্ভুক্ত। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৮৮ হাজার ৫৪৯ জন—এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ১ হাজার ৮৭০, নারী ভোটার ২ লাখ ৮৬ হাজার ৬৭৩ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।

বিএনপির মনোনয়ন দৌড়ে আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, কফিলউদ্দিন আহমেদ, মোহাম্মদ আক্তার হোসেন ও সদস্য সচিব মোস্তফা জামান।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি ও এনসিপির মধ্যে সমঝোতা হলে এই আসনটি এনসিপিকে ছেড়ে দেওয়া হতে পারে। সে কারণেই এখন পর্যন্ত বিএনপি এখানে প্রার্থী ঘোষণা করেনি। তবে সম্ভাব্য প্রার্থীরা হাল ছাড়েননি—তারা প্রতিদিন নিজ নিজভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।