tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদন১৯৩৬-এর জেরুজালেম থেকে ২০২৪-এর গাজা: অস্কারে ফিলিস্তিনের তিন চলচ্চিত্র

১৯৩৬-এর জেরুজালেম থেকে ২০২৪-এর গাজা: অস্কারে ফিলিস্তিনের তিন চলচ্চিত্র

অস্কারের মৌসুম ইতোমধ্যেই শুরু হয়েছে, যদিও মনোনয়নের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। জানা গেছে, এবারের অস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২২ জানুয়ারি। বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় চলচ্চিত্র বোর্ডগুলো তাদের সেরা চলচ্চিত্র পাঠিয়ে দিয়েছে প্রতিযোগিতায় অংশ নিতে। এর মধ্যেই আলোচনায় এসেছে ফিলিস্তিন, জর্ডান ও তিউনিসিয়া থেকে পাঠানো তিনটি চলচ্চিত্র।

এই সিনেমাগুলোর গল্পে উঠে এসেছে ফিলিস্তিনের ইতিহাস, পরিচয় ও দীর্ঘদিনের বেদনার কাহিনি। তিনটি ছবিই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে নির্মিত হলেও তাদের অভিপ্রায় এক—ফিলিস্তিনের মানুষের সংগ্রাম, টিকে থাকার লড়াই ও অমানবিক বাস্তবতার করুণ চিত্র তুলে ধরা।

‘ফিলিস্তিন ৩৬’ (ফিলিস্তিন)
বেথলেহেমে জন্ম নেওয়া আন্তর্জাতিকভাবে প্রশংসিত নির্মাতা আনেমারি জাসির এবারে ফিলিস্তিনের পক্ষে পাঠিয়েছেন তার সর্বশেষ ও বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ফিলিস্তিন ৩৬। ১৯৩৬ সালের জেরুজালেমের ঐতিহাসিক আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গাজার বাস্তবতা পর্যন্ত বিস্তৃত এই ছবিতে তিনি দেখিয়েছেন একটি জাতির অবিচল আশা, হার না মানা পরিচয় ও প্রতিরোধের ইতিহাস।