বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষে ভারতের রাজধানী দিল্লি, আর দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। অর্থাৎ এই দুই শহরের বায়ু আজও বিপজ্জনক অবস্থায় রয়েছে। গতকালও একই পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছিল।
অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ।
রোববার (৯ নভেম্বর) সকাল ৯টা ১৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার)–এর সূচক থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে থাকা দিল্লির বায়ুর মানের স্কোর ৬২৭, যা বিপজ্জনক পর্যায় নির্দেশ করে। একই অবস্থা লাহোরের, যেখানে স্কোর ৩৫৮—এটিও বিপজ্জনক মাত্রা।
বায়ুর মান সূচক (AQI) অনুযায়ী,
- ০–৫০: ভালো
- ৫১–১০০: মাঝারি বা সহনীয়
- ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
- ১৫১–২০০: অস্বাস্থ্যকর
- ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
- ৩০১ বা তার বেশি: বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ



