শুক্রবার রাজধানীর অনেক মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকে। নানা কারণে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়, কিন্তু তীব্র যানজট পেরিয়ে গেলে যদি দেখেন সব বন্ধ, তবে সেই ভ্রমণ নিরর্থক হয়ে যাবে। তাই চলুন জেনে নিই, শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে।
বন্ধ থাকা শপিং সেন্টার
- আজিমপুর সুপার মার্কেট
- গুলিস্তান হকার্স মার্কেট
- ফরাশগঞ্জ টিম্বার মার্কেট
- শ্যামবাজার পাইকারি দোকান
- সামাদ সুপার মার্কেট
- রহমানিয়া সুপার মার্কেট
- ইদ্রিস সুপার মার্কেট
- দয়াগঞ্জ বাজার
- ধূপখোলা মাঠ বাজার
- চক বাজার
- বাবু বাজার
- নয়া বাজার
- কাপ্তান বাজার
- রাজধানী সুপার মার্কেট
- দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট
- ইসলামপুর কাপড়ের দোকান
- ছোট কাটরা
- বড় কাটরা হোলসেল মার্কেট
- শারিফ ম্যানসন
- ফুলবাড়িয়া মার্কেট
- সান্দ্রা সুপার মার্কেট
বন্ধ থাকা দর্শনীয় স্থান
- সামরিক জাদুঘর
অবস্থিত বিজয় সরণিতে। খোলা থাকে প্রতিদিন সকাল ১০:৩০ থেকে বিকাল ৪:০০ পর্যন্ত। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ। - জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও
খোলা থাকে শনিবার থেকে বুধবার, সকাল ৯:০০ থেকে বিকেল ৫:০০ পর্যন্ত।- প্রবেশমূল্য: ৫ টাকা প্রতিপাত্র
- শনি ও রবিবার সন্ধ্যা ৬:০০ থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।
- বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে।



