রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি প্রতিদিনই অনুষ্ঠিত হয়। আজকের গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি নিচে উল্লেখ করা হলো।
বিএনপির কর্মসূচি
- সকাল ১০টা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
- বিকাল ৩টা: নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় কমিটি আয়োজিত র্যালির উদ্বোধন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইউটিএফের আত্মপ্রকাশ
- সকাল ১০টা: বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ঐক্য, মর্যাদা, দায়বদ্ধতা ও সামাজিক ভূমিকা পুনঃনির্ধারণের লক্ষ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)। এই উপলক্ষে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু।



