tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকআফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে নিহত ১০, আহত ২৬০

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে নিহত ১০, আহত ২৬০

আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১০ জন নিহত ও প্রায় ২৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সোমবার (৩ নভেম্বর) ভোরে হিন্দুকুশ অঞ্চলের খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে এর গভীরতা ১০ কিলোমিটার বলা হলেও পরে তা সংশোধন করে ২৮ কিলোমিটার (১৭ মাইল) নির্ধারণ করা হয়।

ইউএসজিএস আরও জানায়, স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। প্রায় ৫ লাখ ২৩ হাজার জনসংখ্যার নগরী মাজার-ই-শরিফের কাছেই এর উপকেন্দ্র ছিল। রাজধানী কাবুলেও ভূমিকম্প অনুভূত হয়।

সামাঙ্গান প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সামিম জোয়ানদা রয়টার্সকে বলেন, “সকাল পর্যন্ত ২৬০ জন আহত ও ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সবাইকে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।”

বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানান, ভূমিকম্পে মাজার-ই-শরিফের ঐতিহাসিক ব্লু মসজিদের একটি অংশ ধ্বংস হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চলছে। একটি ভিডিওতে উদ্ধারকারীদের ধ্বংসস্তূপ থেকে মরদেহ টেনে বের করতে দেখা যায়।

দেশটির পূর্বাঞ্চলে দুই মাস আগেও এক ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু হয়েছিল।