tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশবেগমগঞ্জে কিশোর হত্যা মামলার প্রধান আসামি রুবেল কারাগারে 

বেগমগঞ্জে কিশোর হত্যা মামলার প্রধান আসামি রুবেল কারাগারে 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। 

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ ঘটলা এলাকার কাশেম মঞ্জিল নামক বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।

কারাগারে প্রেরণকৃত মাহবুব রহমান রুবেল বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের নকু বেপারী বাড়ির শাহ আলমের ছেলে।

র‌্যাব জানায়, গত ৩ অক্টোবর রাতে বেগমগঞ্জের একলাশপুর এলাকায় দেলোয়ার বাহিনীর সক্রিয় সদস্যরা মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কিশোর বিজয়ের পথরোধ করে। এ সময় রামদা, ছোরা, চাইনিজ কুড়ালসহ ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি তিন শতাধিক কোপ মারা হয়। গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বিজয়। হামলাকারীরা এ সময় এক সাক্ষীকেও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বিজয়কে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বোন শাহানাজ আক্তার সুবর্ণা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দেলোয়ার বাহিনীর একাধিক সন্ত্রাসীর নাম উল্লেখ করা হয়। মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর একটি চৌকস দল অভিযান চালিয়ে এজাহারনামীয় রুবেলকে গ্রেপ্তার করতেসক্ষম হয়। এর আগে একই বাহিনীর সদস্য এজাহারনামীয় আসামি শুভ ও  সৈকতকে গ্রেপ্তার করা হয়।