tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতি৩ মাস ২৬ দিনে দেশে এসেছে প্রায় ১০ বিলিয়ন ডলারের প্রবাসী আয়

৩ মাস ২৬ দিনে দেশে এসেছে প্রায় ১০ বিলিয়ন ডলারের প্রবাসী আয়

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রায় চার মাসে (১ জুলাই থেকে ২৬ অক্টোবর পর্যন্ত) দেশে এসেছে ৯৭৫ কোটি ২০ লাখ ডলার বা প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ প্রবাসী আয় (রেমিট্যান্স)। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১ লাখ ১৮ হাজার ৯৭৪ কোটি ৪০ লাখ টাকা।

গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে ১২৬ কোটি ডলার বা ১৫ হাজার ৩৭২ কোটি টাকা বেশি রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে (৩ মাস ২৬ দিন) প্রবাসী আয় ছিল ৮৪৯ কোটি ২০ লাখ ডলার। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

অক্টোবর মাসেই এসেছে ২.১৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

চলতি অক্টোবর মাসের প্রথম ২৬ দিনে দেশে এসেছে ২১৬ কোটি ৬০ লাখ ডলার (প্রায় ২.১৭ বিলিয়ন ডলার) রেমিট্যান্স, যার টাকার পরিমাণ দাঁড়ায় ২৬ হাজার ৪২৫ কোটি ২০ লাখ টাকা।
প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৩৩ লাখ ডলার বা ১,০১৬ কোটি ২৬ লাখ টাকার প্রবাসী আয়।

গত বছরের একই সময়ে (অক্টোবরের প্রথম ২৬ দিন) দেশে এসেছিল ১৯৪ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। সে হিসাবে এ বছর একই সময়ের তুলনায় ২১ কোটি ৭০ লাখ ডলার বেশি এসেছে।

মাসভিত্তিক প্রবাহ

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের পরিমাণ ছিল—

  • জুলাই: ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার
  • আগস্ট: ২৪২ কোটি ১৯ লাখ ডলার
  • সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার

গত ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল ওই অর্থবছরের সর্বোচ্চ মাসিক রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০.৩৩ বিলিয়ন ডলার, আগের বছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি।