tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানার স্টোরে অগ্নিকাণ্ড

চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানার স্টোরে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের পাশের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম অফিসের উপপরিচালক মো. জসিম উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অল্প সময়ের মধ্যেই আগুন নেভানো সম্ভব হয়।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান বলেন, থানার স্টোররুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।