tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়৮৮৫০ তরুণ-তরুণীকে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার

৮৮৫০ তরুণ-তরুণীকে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার

জাতীয় প্রতিরক্ষা শক্তিশালী করতে সরকার ৮ হাজার ৮৫০ জন তরুণ-তরুণীকে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, দেশের ৭টি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে ১৮-৩৫ বছর বয়সী ৮২৫০ জন যুবক এবং ৬০০ জন যুবতীকে জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যুটিং বিষয়ে মৌলিক আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ কার্যক্রমটি শুরু হবে আগামী ২২ নভেম্বর, যা চলবে ১৫ দিনব্যাপী। আবেদনকারীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং অন্তত এসএসসি পাস হতে হবে। নির্বাচিতদের জন্য বিকেএসপি কর্তৃক আবাসন, আহার, ট্র্যাকসুট, টি-শার্ট ও কেডস সরবরাহ করা হবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীরা পাবেন ৪২০০ টাকা ভাতা ও সনদপত্র।

বিভিন্ন কেন্দ্রভিত্তিক প্রশিক্ষণার্থীদের সংখ্যা:

  • বিকেএসপি চট্টগ্রাম কেন্দ্র: ৬৪০ জন
  • খুলনা কেন্দ্র: ১১২০ জন
  • বরিশাল কেন্দ্র: ১২০০ জন
  • সিলেট আঞ্চলিক কেন্দ্র: ১২০০ জন
  • দিনাজপুর কেন্দ্র: ১১২০ জন
  • ঢাকার বিকেএসপিতে শুধুমাত্র ৬০০ জন যুবতীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন bkspds.gov.bd ওয়েবসাইটে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৭ অক্টোবর থেকে।