দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একই সঙ্গে পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় গরমের তীব্রতা বজায় থাকতে পারে।
এই পূর্বাভাসটি দেওয়া হয়েছে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য।



