tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাবাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়, ব্যাটিং নিয়ে চিন্তায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়, ব্যাটিং নিয়ে চিন্তায় ওয়েস্ট ইন্ডিজ

মিরপুরের ধীর উইকেট নিয়ে দুশ্চিন্তায় দুই দলের ব্যাটাররাই। প্রথম ওয়ানডেতে দুই ইনিংস মিলিয়ে রান উঠেছিল মাত্র ৩৪০ (বাংলাদেশ ২০৭, ওয়েস্ট ইন্ডিজ ১৩৩)। ফলে আজকের দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

এই কন্ডিশনে স্পিনারদের আধিপত্যই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে—এমনটাই ধারণা। বাংলাদেশ তাই স্পিন শক্তি আরও বাড়িয়েছে। দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, আছেন তানভির ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও প্রথম ম্যাচে ৬ উইকেট নেওয়া রিশাদ হোসেন।

তবে বড় প্রশ্ন বাংলাদেশের ব্যাটিং। প্রথম ম্যাচে একমাত্র ফিফটি ছিল তাওহিদ হৃদয়ের, মাহিদুল ইসলাম নবাগত হলেও করেন ৪৬ রান। বাকিরা ছিলেন নিষ্প্রভ। টপ অর্ডারে শান্ত ও অন্যান্য ওপেনাররা এখনও ছন্দে ফেরেননি। ডট বল খেলায় ও বাউন্ডারি তুলতে না পারায় রান চাপেই থাকছে।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অবস্থা আরও করুণ। প্রথম ম্যাচে মাত্র ১৩৩ রানে গুটিয়ে যায় দলটি। রিশাদের ঘূর্ণিতে একের পর এক ব্যাটার এলবিডব্লিউ বা বোল্ড হন। অভিজ্ঞ হোপ-চেজও দাঁড়াতে পারেননি। তবে বোলিংয়ে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন সিলস (৩ উইকেট) ও খ্যারি পিয়েরে, যিনি পাঁচ বছর পর ফিরে ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।

দ্বিতীয় ম্যাচে নজর থাকবে আবারও রিশাদ হোসেনের দিকে—ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সই এখন দলের প্রত্যাশা। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে ভরসা ব্র্যান্ডন কিং, যিনি প্রথম ম্যাচে ৪৪ রানে সেট হয়েও আউট হয়েছিলেন। এবার তাকে লম্বা ইনিংস খেলতেই হবে, যদি সিরিজে ফেরার আশা রাখতে চায় দল।