tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশছাত্রদল-যুবদলের হামলার প্রতিবাদে ফেনীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

ছাত্রদল-যুবদলের হামলার প্রতিবাদে ফেনীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

নোয়াখালীতে ছাত্রশিবির আয়োজিত কোরআন শিক্ষার প্রোগ্রামে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগে ফেনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। রোববার (১৯ অক্টোবর) রাতে শহরের বড় মসজিদের সামনে থেকে ফেনী শহর শাখা ছাত্রশিবিরের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কোরআনভিত্তিক শিক্ষা ও দাওয়াত কার্যক্রমে হামলা চালিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করা হয়েছে। তারা বলেন, ‘৩৬শে জুলাই’-এর আদর্শ যারা অস্বীকার করে, তারা ইসলামের পক্ষে কথা বলার অধিকার হারিয়েছে।

জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম বলেন, “ছাত্রশিবিরের ‘দারসুল কোরআন’ অনুষ্ঠানে যারা বর্বরোচিত হামলা চালিয়েছে, তারা প্রকৃতপক্ষে সন্ত্রাসের রাজনীতি পুনরায় জাগিয়ে তোলার চেষ্টা করছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশে সন্ত্রাসের রাজনীতি সমাপ্ত হয়েছে। কেউ যদি ফের তা শুরু করতে চায়, ছাত্রসমাজ তাদের প্রতিহত করবে।”

জেলা শিবির সভাপতি আবু হানিফ হেলাল বলেন, “আমাদের শান্তিপূর্ণ কোরআন শিক্ষার উদ্যোগে হামলা চালিয়ে আমাদের ভাইদের রক্তাক্ত করা হয়েছে। এটা কোনো রাজনৈতিক বিরোধ নয়, এটা ধর্মীয় অনুভূতির ওপর সরাসরি আঘাত। যারা এসব করছে, তারা প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী এবং ইসলামের শত্রু।”

শহর শিবির সভাপতি ওমর ফারুক বলেন, “নোয়াখালীতে মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার মাধ্যমে যুবদল ‘৩৬শে জুলাই’-এর চেতনা অস্বীকার করেছে। প্রশাসনের উপস্থিতিতে এ হামলা চালানো অত্যন্ত নিন্দনীয়। হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে।”

বিক্ষোভে ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।