tanaka
প্রচ্ছদরাজনীতিপুরান ঢাকায় জবি ছাত্রদল নেতা খুন

পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতা খুন

পুরান ঢাকার আরমানিটোলায় একটি পরিত্যক্ত ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে জুবায়েদ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনাস্থলের পাশে একটি বাড়িতে তিনি টিউশনি করতেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই আমি ঘটনাস্থলে রওনা দিই। পুলিশ প্রাথমিকভাবে ছুরিকাঘাতে হত্যার কথা জানিয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের অনুরোধ করেছি। তারা সেই অনুযায়ী কাজ করছে।”

নিহত জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন। এছাড়া তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতির দায়িত্বেও ছিলেন।