tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিপরিসংখ্যানের মান নিশ্চিত করাই টেকসই উন্নয়নের ভিত্তি: প্রধান উপদেষ্টা

পরিসংখ্যানের মান নিশ্চিত করাই টেকসই উন্নয়নের ভিত্তি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে মানসম্পন্ন পরিসংখ্যান ও উপাত্তের গুরুত্ব অপরিসীম। ২০ অক্টোবর ২০২৫ বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্যভাবে পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।”

এবারের প্রতিপাদ্য ‘Driving Change with Quality Statistics and Data for Everyone’ প্রসঙ্গে তিনি বলেন, “এটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।”

প্রধান উপদেষ্টা আরও জানান, সঠিক ও মানসম্পন্ন উপাত্ত কেবল নীতিমালা ও পরিকল্পনা প্রণয়নেই নয়, বরং তার কার্যকর বাস্তবায়ন ও মূল্যায়নেও অপরিহার্য।

তিনি বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকীকরণ কার্যক্রম গ্রহণ করেছে। এসব পদক্ষেপ পরিসংখ্যান প্রক্রিয়াকে আরও প্রযুক্তিনির্ভর ও দক্ষ করে তুলবে।”

প্রফেসর ইউনূস দৃঢ়ভাবে বিশ্বাস করেন, “উপাত্তের সর্বজনীন প্রাপ্যতা এবং মানসম্পন্ন পরিসংখ্যানের ব্যবহার গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উন্নয়নকে আরও জনমুখী করে তুলবে।”

তিনি দেশের সব নীতিনির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক, পরিসংখ্যানবিদ ও তথ্য ব্যবহারকারীদের সম্মিলিতভাবে “সবার জন্য মানসম্পন্ন উপাত্ত” নিশ্চিত করার আহ্বান জানান এবং দিবসটি উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।