tanaka
প্রচ্ছদজাতীয়বাংলাদেশ-কুয়েত শ্রম সহযোগিতাসহ বিভিন্ন খাতে শিগগির নতুন চুক্তি

বাংলাদেশ-কুয়েত শ্রম সহযোগিতাসহ বিভিন্ন খাতে শিগগির নতুন চুক্তি

বাংলাদেশ-কুয়েত শ্রম সহযোগিতাসহ বিভিন্ন খাতে শিগগির নতুন চুক্তি শ্রম সহযোগিতাসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে শিগগির নতুন চুক্তি হবে বলে জানিয়েছেন কুয়েতের এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত সামি ঈসা জোহর হায়াত। রোববার (১৯ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা জানান তিনি। এদিন বাংলাদেশ ও কুয়েতের মধ্যে প্রথমবারের মতো পররাষ্ট্র সচিব পর্যায়ের রাজনৈতিক পরামর্শ বৈঠক বা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের মধ্যকার এফওসিতে কুয়েতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সামি ঈসা জোহর হায়াত। বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার ও বহুমাত্রিক সহযোগিতায় রূপ দিতে বৈঠকে নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে উভয়পক্ষ ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত সামি ঈসা জোহর হায়াত। তিনি বলেন, কুয়েত ও বাংলাদেশের মধ্যে ১৯৭৩ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, আর এই প্রথম আমরা দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আনুষ্ঠানিক রাজনৈতিক পরামর্শ সভা করলাম। বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা আমাদের যৌথ এজেন্ডার নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি।

ChatGPT said:

বেশ! আপনি কি চান আমি পুরো টেক্সটটা সংক্ষিপ্ত করবো, আরও প্রাঞ্জল ভাষায় লিখবো, নাকি অ