tanaka

ডিএমপির অভিযানে আরও ৫০৬ জন গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৪০টি মামলা দায়ের করা হয়েছে। রোববার...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিব্যবসার পরিবেশে অগ্রগতির চেয়ে অবনতি বেশি: বিবিএক্স জরিপ

ব্যবসার পরিবেশে অগ্রগতির চেয়ে অবনতি বেশি: বিবিএক্স জরিপ

বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশে গত এক বছরে উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি; বরং কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পরিস্থিতির অবনতি ঘটেছে। বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইনডেক্স (বিবিএক্স)–এর সর্বশেষ জরিপে এমন চিত্র উঠে এসেছে।

বিবিএক্সের চতুর্থ সংস্করণ যৌথভাবে পরিচালনা করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। এই উদ্যোগে সহায়তা করেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক বিভাগ (ডিএফএটি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে গুলশানে এমসিসিআই কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

জরিপে ৮০০ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ৬৫০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ—সব ধরনের ব্যবসা অন্তর্ভুক্ত ছিল।

২০২৪-২৫ অর্থবছরের প্রতিবেদনে দেখা যায়, নিয়ন্ত্রক কাঠামোর স্বচ্ছতা, অবকাঠামো, শ্রমনীতি, বাণিজ্য সুবিধা, প্রযুক্তি গ্রহণ এবং পরিবেশগত মান—এই খাতে সূচকের মান আগের বছরের তুলনায় হ্রাস পেয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক অস্থিরতা, ভূরাজনৈতিক অনিশ্চয়তা, উৎপাদন ব্যয়ের বৃদ্ধি, বিনিয়োগে অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি, ব্যাংক সুদের হার বৃদ্ধি এবং মুদ্রা বিনিময় হারের অস্থিরতা—এই সবকটি বিষয় বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

গত অর্থবছরে বিবিএক্স সূচক উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যেখানে তার আগের দুই বছরে সূচকটি ৬১ পয়েন্টের ওপরে ছিল।