আজ ১৪ অক্টোবর, বিশ্বব্যাপী পালিত হচ্ছে ৫৬তম বিশ্ব মান দিবস (World Standards Day)। প্রতি বছর এ দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো পণ্য ও সেবার মান উন্নয়ন ও তা বজায় রাখার বিষয়ে কর্তৃপক্ষ, উদ্যোক্তা এবং ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
এ বছরের প্রতিপাদ্য:
“A Shared Vision for a Better World”
বাংলা অনুবাদে: ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে – মান’।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। এ বছর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এসডিজি গোল-১৭ অর্থাৎ ‘অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব (Partnership for the Goals)’-কে। এই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, যেমন অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, বাণিজ্য, সক্ষমতা বৃদ্ধি ও নীতিগত সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে।
মানের গুরুত্ব ও বিএসটিআই’র ভূমিকা
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দেশীয় উৎপাদনের মান নিশ্চিত করে আন্তর্জাতিক বাণিজ্যের পথ সুগম করছে। এটি এসডিজি ১৭ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
শিল্প প্রতিষ্ঠান, উৎপাদক ও আমদানিকারকদের দায়িত্ব হলো বিএসটিআই’র মানদণ্ড অনুসরণ করে টেকসই ও পরিবেশবান্ধব পণ্য তৈরি করা। অন্যদিকে, সাধারণ ভোক্তাদের উচিত মানসম্পন্ন পণ্য নির্বাচন ও সচেতনতা বৃদ্ধি। সরকার, উদ্যোক্তা, ব্যবসায়ী এবং জনগণ সম্মিলিতভাবে মান বজায় রাখলে গড়ে উঠবে গুণগত মানসম্পন্ন শিল্পখাত। এর মাধ্যমে এসডিজির অন্যান্য লক্ষ্যও অর্জন সম্ভব।
দিবস উপলক্ষে আয়োজন
বিশ্ব মান দিবস উপলক্ষে বিএসটিআই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে:
- বিভাগীয় ও জেলা কার্যালয়ে আলোচনা সভা
- প্রচার-প্রচারণামূলক কার্যক্রম
- মোবাইল ফোনে সচেতনতামূলক এসএমএস প্রেরণ (বিটিআরসি’র সহযোগিতায়)
- রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড স্থাপন
কেন্দ্রীয় আলোচনা সভা
দিবসটির মূল আয়োজন হিসেবে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০:৩০ টায় বিএসটিআই’র উদ্যোগে কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
- প্রধান বক্তা: শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান
- বিশেষ বক্তা:
- আহসান খান চৌধুরী, চেয়ারম্যান ও সিইও, প্রাণ-আরএফএল গ্রুপ
- মো. আলমগীর, মহাসচিব, এফবিসিসিআই
- এ.এইচ.এম. সফিকুজ্জামান, সভাপতি, ক্যাব
- মূল প্রবন্ধ উপস্থাপন:
প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী, উপ-উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) - সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য:
এস. এম. ফেরদৌস আলম, মহাপরিচালক (গ্রেড-১), বিএসটিআই



