রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সন্ধ্যার মধ্যে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে বজ্রসহ বৃষ্টিপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার (আজ) দুপুর ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
আজ দুপুর ১২টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।



