tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়নতুন পে-স্কেলে ১:৪ অনুপাতের দাবি, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত হবে?

নতুন পে-স্কেলে ১:৪ অনুপাতের দাবি, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত হবে?

নতুন জাতীয় পে-স্কেলে বেতন বৈষম্য দূরীকরণ এবং জীবনযাত্রার ন্যূনতম চাহিদা পূরণের লক্ষ্যে ১:৪ অথবা ১:৬ অনুপাতে বেতন কাঠামো নির্ধারণের দাবি জানিয়েছেন সরকারি চাকরিজীবীরা। একই সঙ্গে তারা বর্ধিত ও সুনির্দিষ্ট ভাতার দাবিও তুলেছেন।

এই দাবিসমূহ সামনে রেখে আগামী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ‘১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম’। ইতোমধ্যে সংগঠনটি প্রেস ক্লাবের হলরুম বুক করেছে।

ফোরামের নেতারা জানান, সংবাদ সম্মেলনে তারা যেসব দাবি তুলে ধরবেন তার মধ্যে রয়েছে—

  • বৈষম্যমুক্ত নতুন পে-স্কেল ঘোষণা
  • পূর্বে বাতিলকৃত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল
  • এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন
  • বাজার পরিস্থিতি বিবেচনায় বিদ্যমান ভাতা পুনর্নির্ধারণ
  • শতভাগ পেনশন প্রবর্তন

এছাড়া, বর্তমান ২০টি গ্রেড ভেঙে ১২ থেকে ১৫টি গ্রেডে পুনর্গঠন করার দাবিও জানানো হবে।

ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জানান, “আমরা ন্যায্যতার ভিত্তিতে এমন একটি পে-স্কেল চাই, যেখানে বেতন বৈষম্য থাকবে না। আমাদের প্রস্তাব অনুযায়ী সর্বোচ্চ বেতন ১ লাখ ২৮ হাজার টাকা এবং সর্বনিম্ন ৩২ হাজার টাকা নির্ধারণ করা যেতে পারে।”

সংগঠনটি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব দাবি বাস্তবায়নের জন্য সময়সীমা বেঁধে দেবে বলে জানানো হয়েছে।