আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঢাকা কার্যালয়ের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহকারী ও উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।



