tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিতিন পরাশক্তি দেশের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে- সালাহউদ্দিন আহমদ

তিন পরাশক্তি দেশের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে- সালাহউদ্দিন আহমদ

দেশে রাজনৈতিক হস্তক্ষেপ ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে তিনটি পরাশক্তি সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার ভাষায়, এর মধ্যে দুটি আঞ্চলিক শক্তি এবং একটি বৈশ্বিক পরাশক্তি রয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানটি আয়োজন করে ছাত্রদল, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মুখ খুললেই জীবন দিতে হতো— আবরার ফাহাদ তার উদাহরণ। তাঁর নির্মম মৃত্যুর মধ্য দিয়ে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছিল, যেন কেউ অন্যায়ের বিরুদ্ধে মুখ না খুলে।”

তিনি আরও বলেন, “দেশের রাজনীতিতে এখন এমন এক অবস্থান তৈরি হয়েছে, যেখানে পরাশক্তিগুলো রাজনৈতিক হেজিমনি প্রতিষ্ঠা করছে। শেখ হাসিনার মতো সুবিধাবাদী নেতৃত্বের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।”

আলোচনায় তিনি রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনার ওপর জোর দেন এবং বলেন, “রাজনীতিতে দৃষ্টান্ত সৃষ্টি করতে হলে প্রয়োজন মেধা, সততা এবং সঠিক নেতৃত্ব।”