ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ১ হাজার ৪৩৭টি মামলা করেছে।
রোববার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়।
অভিযানকালে ৩০৫টি গাড়ি ডাম্পিং ও ৬৫টি গাড়ি রেকার করা হয়েছে। ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।



