গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর আজ শনিবার সন্ধ্যায় দেশে ফিরছেন। তার ফ্লাইট সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
শনিবার (৪ অক্টোবর) গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নুরুল হক নুর গত ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এবং সেখানে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। এই সময় তার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় গুরুতর আহত হন নুরুল হক নুর।



