বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প ২০২২ সাল থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে, যা কোভিড-পরবর্তী সময় ও বৈশ্বিক মন্দার ধাক্কা সামাল দিয়ে আবারও গতিশীল হয়েছে। এর প্রভাবে মেরিন পেইন্টসহ সংশ্লিষ্ট শিল্পখাতগুলোতেও সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনা। বর্তমানে দেশে মেরিন পেইন্টের বাজারের আকার প্রায় ৬০০ কোটি টাকা, যার অধিকাংশই আমদানিনির্ভর।
প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না দেশীয় শিল্প
উচ্চ শুল্ক ও করের বোঝা দেশীয় মেরিন পেইন্ট প্রস্তুতকারকদের জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। উদ্যোক্তারা বলছেন, এই অতিরিক্ত খরচের কারণে আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন হয়ে পড়েছে। ফলে বাজারের ৯৮% এখনো বিদেশি ব্র্যান্ডের দখলে, আর দেশীয় প্রস্তুতকারকদের অংশগ্রহণ মাত্র ২%।
বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশনের (বিপিএমএ) সাধারণ সম্পাদক ও নিপ্পন পেইন্টস বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অরুণ মিত্র জানান,
তিনি আরও বলেন, সরকারি সংস্থাগুলো শুল্কমুক্ত সুবিধায় বিদেশি পেইন্ট আমদানি করলেও সেগুলো খোলাবাজারে চলে আসে, যার ফলে দেশীয় উৎপাদকরা আরও ক্ষতিগ্রস্ত হন।
দেশে উৎপাদিত হলেও জায়গা করে নিতে পারছে না দেশীয় পেইন্ট
বিপিএমএর তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৪,০৫৩ মেট্রিক টন মেরিন পেইন্ট উৎপাদিত হয়েছে, যার বাজারমূল্য ১৬০ কোটি টাকা। কিন্তু এই বাজারে দেশীয় পেইন্টের বাস্তবিক অংশগ্রহণ এখনও অতি সীমিত।
ইম্পেরিয়াল পেইন্টসের চেয়ারম্যান ডা. নুরুজ্জামান বলেন,
বিদেশি ব্র্যান্ডের আধিপত্য
বর্তমানে বাজারে নরওয়ের জতুন (Jotun) ও ডেনমার্কের হ্যাম্পেল (Hempel) ব্র্যান্ড সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। জতুন ইতোমধ্যে মালয়েশিয়ায় কারখানা স্থাপন করে বাংলাদেশে সরবরাহ সহজ করেছে, যার ফলে তাদের প্রভাব আরও বেশি।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের নির্বাহী পরিচালক আবদুল কাদের বলেন,
”
শাহ আমানত ডকইয়ার্ডের মালিক মহিউদ্দিন বকুল জানান,
”
এফএমএস মেরিন সার্ভিসের সিইও এস এম সানোয়ারুল ইসলাম বলেন,
উদ্যোক্তাদের দাবি
উদ্যোক্তারা বলছেন, মেরিন পেইন্টে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হলে চাই:
- কাঁচামালে শুল্ক ও কর কমানো
- সরকারি টেন্ডারে দেশীয় পেইন্টকে অগ্রাধিকার দেওয়া
- ক্রেতা পর্যায়ে সাশ্রয়ী দাম নিশ্চিত করতে ট্যাক্স কাঠামো পুনর্বিবেচনা
কর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) এক কর্মকর্তা বলেন,



