tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাবেনজেমাদের হারিয়ে শীর্ষে রোনালদোর আল নাসর

বেনজেমাদের হারিয়ে শীর্ষে রোনালদোর আল নাসর

ফ্রান্সের তারকা করিম বেনজেমার আল ইত্তিহাদকে হারিয়ে সৌদি প্রো লিগের শীর্ষস্থান ধরে রেখেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে বেনজেমাদের ২-০ গোলে হারিয়েছে রোনালদো-সাদিও মানেরা। এই জয়ে মৌসুমের সবকটি ম্যাচে পূর্ণ পয়েন্ট পেয়েছে তারা।

বল দখলে পিছিয়ে থেকেও আক্রমণে ছিল এগিয়ে আল নাসর। প্রথমার্ধেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় তারা। নবম মিনিটে কোম্যানের নিখুঁত ক্রস থেকে গোল করেন সাদিও মানে। ১৩ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পান রোনালদো, তবে তার হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

অবশেষে ৩৫ মিনিটে গোলের দেখা পান পর্তুগিজ তারকা। বক্সের বাঁ প্রান্ত থেকে মানের ক্রস পেয়ে ছয় গজ দূর থেকে দারুণ হেডে জাল খুঁজে নেন রোনালদো। চলতি লিগে এটি তার চতুর্থ গোল। এদিকে জাতীয় দল ও ক্লাব সতীর্থ জোয়াও ফেলিক্স ৫ গোল করে এখনো সর্বোচ্চ গোলদাতা।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ সাজালেও আর গোল করতে পারেনি আল নাসর। অপরদিকে আল ইত্তিহাদ কয়েকটি সুযোগ তৈরি করেও অফসাইডের ফাঁদে পড়ে ব্যর্থ হয়।

৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আল নাসর। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইত্তিহাদ।