tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআদালতশেখ হাসিনার পক্ষে মামলা লড়তে পান্নার আবেদন, ট্রাইব্যুনালের ‘না’

শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে পান্নার আবেদন, ট্রাইব্যুনালের ‘না’

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেছেন আইনজীবী জেড আই খান পান্না। মঙ্গলবার (১২ আগস্ট) এই আবেদন করেন তিনি। যদিও ট্রাইব্যুনাল তার আবেদন আমলে নেননি।

ট্রাইব্যুনাল জানিয়েছেন, এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়।

শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে। মামলার এ পর্যায়ে এসে পলাতক আসামির পক্ষে নতুন করে আইনজীবী নিয়োগের সুযোগ নেই।

জেড আই খান পান্নার আবেদনটি আদালতে তোলেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহার।