প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিসেম্বর মাস ঘনিয়ে আসছে। এ সময় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার কথা বলছেন। তবে তার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।
শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত একটি প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, এই প্রদর্শনীর মধ্য দিয়ে শেখ হাসিনা ও তার দলের চালানো তাণ্ডবের স্মৃতি তুলে ধরা হয়েছে। এ ধরনের জাদুঘর ও প্রদর্শনীর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধারাবাহিকভাবে সংরক্ষণ করে মানুষের মধ্যে সজীব রাখতে চান তারা।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের মন থেকে শুধু শেখ হাসিনা নয়, তার রাজনৈতিক দলটিরও অস্তিত্ব মুছে যাক।



