tanaka
প্রচ্ছদখেলাক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে ভারত-নিউজিল্যান্ড সমানে সমান

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে ভারত-নিউজিল্যান্ড সমানে সমান

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে এগিয়ে যেতে পারেনি ভারত-নিউজিল্যান্ড কোনো দলই। বলতে গেলে সমানে সমান অবস্থানে আছে তারা। ৫ উইকেটে ২৪৬ রান নিয়ে দিন শেষ করেছে কিউইরা।

টেস্টের প্রথম দিনটা ছিল দুই দলের জন্যই ওঠানামার। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। তবে শুরুতে সেই সিদ্ধান্তের সুফল পায়নি তারা। নিউজিল্যান্ডের দুই ওপেনারই ভারতীয় বোলারদের বেশ ভালোভাবেই সামাল দেন। গড়েন ৭৭ রানের জুটি। মধ্যাহ্নবিরতির ঠিক আগের শেষ বলে ডেভন কনওয়ে (৩১) আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি

এরপর ধৈর্যশীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন টম ল্যাথাম। তবে আকাশ দীপের বোলিংয়ে হঠাৎই ধস নামে নিউজিল্যান্ডের ইনিংসে। কোনো রান যোগ না করেই তিন উইকেট হারায় তারা। দলীয় ১১০ রানে আউট হন টম ল্যাথাম (৫৯), হেনরি নিকোলস (১৬) আর রাচিন রবীন্দ্র (০)।

মনে হচ্ছিল, ম্যাচের নিয়ন্ত্রণ বুঝি ভারতের হাতে চলে এসেছে। কিন্তু এরপর দুটি কার্যকর জুটি গড়ে আবারও ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় লড়াই করার মতো অবস্থানে। ক্রিজে রয়েছেন দুই সেট ব্যাটার টম ব্লান্ডেল আর গ্লেন ফিলিপস।