জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের কার্যকারিতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, বিশ্বজুড়ে সংঘাত রোধে তার সাতটি মধ্যস্থতা প্রচেষ্টা সফল হয়েছে, তবে সেই ক্ষেত্রে ওয়াশিংটনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
ট্রাম্প বলেন, “জাতিসংঘের পরিবর্তে আমাকে এগুলো করতে হলো। দুঃখজনকভাবে, প্রতিটি ক্ষেত্রে জাতিসংঘ সাহায্য করার চেষ্টা পর্যন্ত করেনি।”
তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘ সদর দফতরে ভাঙা লিফট এবং খারাপ টেলিপ্রম্পটার তাকে অবহিত করেছে যে, সংস্থা কার্যকর নয়। “আমি তখন ভাবিনি, কারণ লাখ লাখ মানুষকে বাঁচানোর জন্য ব্যস্ত ছিলাম। পরে বুঝতে পারলাম, জাতিসংঘ আমাদের পাশে ছিল না,” যোগ করেন তিনি।
ট্রাম্প প্রশ্ন তুলেছেন, এই অবস্থায় জাতিসংঘের উদ্দেশ্য কী। তিনি বলেন, সংস্থার বিশাল সম্ভাবনা থাকলেও তারা তা কাজে লাগাতে পারেনি। সাধারণত তারা শুধু শক্ত ভাষায় চিঠি পাঠায়, কিন্তু তা অনুসরণ করে না।



