tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদশিক্ষাঙ্গনজাকসু নির্বাচন: ছাত্রদলের ১২ অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি

জাকসু নির্বাচন: ছাত্রদলের ১২ অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে ১২টি অভিযোগ উত্থাপন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তারা দাবি করেছেন, এসব অভিযোগের তদন্ত করে নেপথ্যের সত্য উদঘাটন এবং পুনর্নির্বাচন আয়োজন করা হোক।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান অভিযোগগুলো তুলে ধরেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকায় ছবি সংযোজন নেই, অমোচনীয় কালি ও স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা নেই, কেন্দ্রীয় ব্যালটে ক্রমিক নম্বর ও মুড়ি অনুপস্থিত, নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স পাঠানো হয়েছে, এবং ভোটারের তুলনায় অতিরিক্ত ব্যালট পেপার সরবরাহ করা হয়েছে। এছাড়া অখ্যাত একটি প্রাইভেট কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন কেনা হয়েছে, যেখানে অতিরিক্ত ব্যালট ছাপানোর অভিযোগও রয়েছে।

তারা আরও অভিযোগ করেছেন যে, বিভিন্ন হলে প্রকাশ্যে জাল ভোট দেওয়া হয়েছে, প্রভোস্টরা নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভূমিকা পালন করেছেন, নারী সাংবাদিক ও প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, প্রথম কয়েক ঘণ্টা প্রার্থীদের এজেন্ট ছাড়া ভোট গ্রহণ করা হয়েছে এবং পরে ঢুকলেও হয়রানি করা হয়েছে। ভোট গণনায়ও অসঙ্গতি লক্ষ্য করা গেছে—কোথাও প্রদত্ত ভোটের চেয়ে ঘোষণা করা ভোট বেশি, আবার কোথাও প্রার্থীর নাম ব্যালটে ছিল না। নির্বাচনের আগের দিন থেকে ক্যাম্পাসে বহিরাগতদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, এবং কিছু হলে নির্ধারিত সময়ের বাইরে ভোট গ্রহণ হয়েছে।

রফিক জব্বার হলের একজন শিক্ষার্থী ভোট দিতে গিয়ে দেখেছেন তার ভোট আগে থেকে দেওয়া হয়েছে। ভোটার তালিকা ও সিসি ক্যামেরার ফুটেজ প্রশাসনের কাছে চাওয়া হলেও সরবরাহ করা হয়নি।

শেখ সাদী হাসান বলেন, “জাকসু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের প্রত্যাশা সার্বিক কারচুপি ও অব্যবস্থাপনার কারণে অকালেই শেষ হয়ে গেছে। আমরা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি এবং এখন তদন্তের পাশাপাশি পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।”