কুমড়োর বীজ পুষ্টিসমৃদ্ধ একটি খাবার, যা সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে স্বাস্থ্যের জন্য উপকারী। এতে রয়েছে উদ্ভিজ্জ প্রোটিন, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট।
স্বাস্থ্য উপকারিতা
– ম্যাগনেশিয়াম পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রম এবং রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
– জিঙ্ক রোগ প্রতিরোধক্ষমতা ও কোষের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে।
– অসম্পৃক্ত ফ্যাট হৃদ্স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাসের অংশ।
– প্রোটিন ও ফাইবার তৃপ্তি বাড়াতে সাহায্য করে।
কারা খেতে পারবেন?
সুস্থ প্রাপ্তবয়স্ক, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ওজন নিয়ন্ত্রণে আগ্রহীরা পরিমিত পরিমাণে খেতে পারেন।
কতটুকু খাবেন?
প্রতিদিন ১৫ গ্রাম (১ টেবিল চামচ) খাওয়া যেতে পারে।
কীভাবে খাবেন?
হালকা শুকনো ভাজা বা কাঁচা বীজ ওটস, সালাদ, দই কিংবা নাশতার সঙ্গে খেতে পারেন। অতিরিক্ত লবণ ও তেল এড়িয়ে চলুন।
সতর্কতা
কিডনি রোগীদের পটাশিয়াম ও ফসফরাসের সীমাবদ্ধতা থাকলে ডায়েটিশিয়ানের পরামর্শ নিন। বীজে অ্যালার্জি থাকলে এড়িয়ে চলুন।
ইসরাত জাহান ডরিন
ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, বাংলাদেশ ডায়বেটিক নেটওয়ার্ক



