রাজধানীর বাড্ডায় বৈশাখী পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতের এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রাত সোয়া ১০টার দিকে হোসেন মার্কেটের সামনে বাসটিতে আগুন দেওয়া হয়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) বেলাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে একই রাতে রাজধানীর আরও দুটি স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিকস রোডে মিরপুর সুপার লিংক পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে মহাখালীতে তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এ নিয়ে মঙ্গলবার রাতে রাজধানীতে পৃথক তিনটি স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটল। এসব ঘটনায়ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।



