tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিফিলিপাইনে বাজেয়াপ্ত বাংলাদেশের ৮১ মিলিয়ন ডলার রিজার্ভ

ফিলিপাইনে বাজেয়াপ্ত বাংলাদেশের ৮১ মিলিয়ন ডলার রিজার্ভ

বাংলাদেশ ব্যাংকের চুরিকৃত রিজার্ভের ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে বাজেয়াপ্ত করা হয়েছে।

সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ রোববার (২১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

তদন্তে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির পর ওই অর্থ ফিলিপাইনের মাকাতি সিটির রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাধ্যমে পাচার করা হয়েছিল। দীর্ঘ আইনি লড়াই ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অর্থটি বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে।

সিআইডি জানিয়েছে, বাজেয়াপ্ত অর্থ বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে সুইফট কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়। পরে তা ফিলিপাইনে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকাররা এই অর্থ পাচার করেছে।

২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) ও তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬-এর বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করেন। মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন।