tanaka
প্রচ্ছদরাজনীতিপ্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে: রিজভী

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে: রিজভী

শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার কোনো সুযোগ নেই। ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনামল ছিল ১৯৭২ থেকে ১৯৭৫ সালের দুঃশাসনের মতোই। ছাত্র-জনতা সেই দুঃশাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। এ আন্দোলনের পেছনে ৭ নভেম্বরের চেতনা ও অনুপ্রেরণা কাজ করেছে।

তিনি আরও বলেন, ‘যে নারী এত রক্ত পান করে দেশ থেকে পালিয়েছে, অথচ তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে, সেই নারীকে গিয়ে নিয়ে আসতে হবে।’

এ সময় বিএনপির এই নেতা স্পষ্ট করে বলেন, শেখ হাসিনাকে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হবে।