tanaka
প্রচ্ছদজাতীয়দুই মেজর জেনারেলকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার

দুই মেজর জেনারেলকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার

বাংলাদেশ সেনাবাহিনীর দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের একজন হলেন মেজর জেনারেল কবীর আহাম্মদ, আর অপরজন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রদানের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের জন্য তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। তবে কোন দেশে এই দুই কর্মকর্তা রাষ্ট্রদূত হিসেবে প্রেরণ হবেন, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।