tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশচুয়াডাঙ্গায় আপন দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় আপন দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় আপন দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, উথলী গ্রামের মাঝেরপাড়ার মৃত. খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার (৫৫) ও হামজা (৪৫) সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দুজনকে কুপিয়ে ও পিটিয়েছে হত্যা করা হয়েছে। একজন চিকিৎসাধীন অবস্থায় এবং একজন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, প্রতিবেশীদের সঙ্গে গরু কেনাবেচা নিয়ে পূর্বে থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে একটি মাঠের মধ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে শুনেছি। মরদেহ হাসপাতালে আছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।