tanaka
প্রচ্ছদরাজনীতিকুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাককে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) ভোরে উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী মামলার আসামি হিসেবে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। তিনি ভূরুঙ্গামারী উপজেলা যুবলীগের সভাপতি। তাঁর বাড়ি সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকায়। তিনি মৃত রিয়াজুল ইসলামের ছেলে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাঁকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।