tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশনারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে এক দম্পতি ও তাদের চার বছরের সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়।

মারা গেছেন—হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৮) এবং তাদের ছেলে আফরান (৪)। শিপলুর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন গ্রামে।

পুলিশ জানায়, বউবাজারের পলাশ ভূঁইয়ার সাততলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে পরিবারসহ ভাড়া থাকতেন শিপলু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রবিবার রাত থেকে সোমবার দুপুরের মধ্যে স্ত্রী-সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যার পর পাশের ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির আহমেদ জানান, সকাল থেকে ফ্ল্যাটের ভেতর দরজা লক থাকায় প্রতিবেশীরা সন্দেহ করে। পরে আত্মীয়স্বজন এসে পুলিশকে খবর দিলে দরজা ভেঙে ভেতরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

শিপলুর বড় ভাই অলিউল্লাহ লাভলু জানান, সমিতির গ্রাহকের টাকার চাপ সইতে না পেরেই তিনি এমন চরম সিদ্ধান্ত নেন। গ্রাহকদের চাপ ও মামলা-হামলায় শিপলু ও তার মালিক রমজান আলী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ঘরের ভেতর থেকে দরজা লক করা ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে শিপলু স্ত্রী-সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।